সরিষাবাড়ীতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের গাড়ি উপহার
- আপডেটের সময়: ০৭:১৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২
- / 403
জামালপুর জেলা প্রতিনিধিঃ
জামালপুরের সরিষাবাড়ীতে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য একটি অটোবাইক গাড়ি উপহার দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৯ মার্চ) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার যৌথ সহযোগিতায় এবং জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের ব্যবস্হাপনায় অটোবাইক গাড়িটি উপহার দেওয়া হয়।
এসময় উপস্হিত ছিলেন, জেলা প্রশাসক মুর্শেদা জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসা, সহকারী কমিশনার (ভূমি) ফাইযুল ওয়াসীমা নাহাত, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমান, সহকারী শিক্ষক মন্টু লাল তেওয়ারী সহ শিক্ষার্থীবৃন্দ।
ট্যাগ :



























