চাঁদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
- আপডেটের সময়: ০৯:৩১:০৪ অপরাহ্ন, শনিবার, ২৬ মার্চ ২০২২
- / 327
শাওন পাটওয়ারীঃ
চাঁদপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।
শনিবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে অঙ্গীকার পাদদেশ সংলগ্ন একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা হয়।
পরে সকাল ৮টায় জেলা প্রশাসক কর্তৃক চাঁদপুর স্টেডিয়ামে পবিত্র কুরআন তিলওয়াত ও গীত পাঠ দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
এরপর শিক্ষা প্রতিষ্ঠান ও শিশু-কিশোর সংগঠনসমূহ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে চমৎকার ডিসপ্লে প্রদর্শন করেন। নির্ধারিত বিচারকদের মাধ্যমে ডিসপ্লে প্রদর্শণে অংশগ্রহনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস ও পুলিশ সুপার মিলন মাহমুদ (পিপিএম বার) বক্তব্য রাখেন।
এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ,সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ আহমেদ,অতিরিক্ত পুলিশ সুপার সুদিপ্ত রায়,সদর সার্কেল আসিফ মহিউদ্দিন সহ প্রশাসন ও রাজনীতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



























