বকশীগঞ্জে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেটের সময়: ১০:৩৮:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০২২
  • / 284

 জামালপুর প্রতিনিধিঃ

জামালপুরের বকশীগঞ্জে চায়না খাতুন (১৫) নামে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত চায়না খাতুন পৌরসভার টিকরকান্দি পশ্চিমপাড়া এলাকার চান মিয়ার কন্যা।

মঙ্গলবার (২২ মার্চ) রাত ৯ টার দিকে পৌর শহরের টিকরকান্দি এলাকায় নিজ বাড়ি থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

স্থানীয়রা জানান, চান মিয়ার কিশোরী কন্যা চায়না খাতুন কিছুদিন ধরে মাথা ব্যাথা রোগে ভুগছিলো। মঙ্গলবার সন্ধ্যায় নামাজ পড়ার কথা বলে ঘরে ডুকে দরজা বন্ধ করে দেয় সে। বেশ কিছু সময় ঘরের দরজা বন্ধ থাকায় তার মা তাকে ডাক দিলে সারাশব্দ না পাওয়ায় বাড়ির লোকজন দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে দেখে চায়না ঘরের ধর্নার সাথে ঝুলছে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ময়না তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বকশীগঞ্জে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেটের সময়: ১০:৩৮:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০২২