মিরসরাই থানায় নতুন ওসি মোঃ কবির হোসেনের যোগদান
- আপডেটের সময়: ০৬:০৭:১৫ অপরাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২
- / 492
কমল পাটোয়ারি, মিরসরাই প্রতিনিধিঃ
মিরসরাই থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মোঃ কবির হোসেন যোগদান করেছেন। ২০০৭ সালে তিনি সর্বপ্রথম বাংলাদেশ পুলিশ বাহিনীতে এসআই পদে যোগদান করেন।
মো.কবির হোসেন সাবেক ওসি মোঃমজিবুর রহমান পিপিএম এর স্থলাভিষিক্ত হয়ে রবিবার বিকেলে মিরসরাই থানার সকল দায়িত্ব বুঝে নেন।এর আগে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হিসাবে কর্মরত ছিলেন।
মিরসরাই থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কবির হোসেন উপজেলার সকল প্রকার অপরাধমূলক কর্মকাণ্ড দমন করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেছেন।
ট্যাগ :



























