চকবাজারে মদিনা আশিক টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
- আপডেটের সময়: ০৬:৪৩:০৮ অপরাহ্ন, শনিবার, ১২ ফেব্রুয়ারী ২০২২
- / 503
নিজস্ব প্রতিবেদকঃ
রাজধানীর চকবাজারে মদিনা আশিক টাওয়ারে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট।
বিষয়টি নিশ্চিত করে শনিবার বিকেলে ফায়ার সার্ভিস সদরদপ্তরের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, চকবাজার মদিনা আশিক টাওয়ারের ১১ তলা ভবনের পঞ্চমতলায় আগুন লাগার খবর পাই সন্ধ্যা ৬টা ১০ মিনিটে। পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
সর্বশেষ খবর অনুযায়ী আগুনের কারণ ও হতাহতের তথ্য জানা যায়নি।
ট্যাগ :






















