ময়মনসিংহে কেক কেটে রোনালদোর জন্মদিন উদযাপন ভক্তদের

  • আপডেটের সময়: ১২:০৬:৪২ পূর্বাহ্ন, রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২
  • / 545

নিজস্ব প্রতিনিধি:

ময়মনসিংহে নাচে-গানে ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর ৩৭তম জন্মদিন উদযাপন করেছেন তার ভক্তরা।

শনিবার (৫ ফেব্রুয়ারি) দিনব্যাপী দেশের ৬৪ জেলার ২৪০ জন রোনালদো-ভক্ত কেক কেটে এ ফুটবল তারকার জন্মদিন উদযাপন করেন।

ময়মনসিংহ সিটি করপোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে কেক কেটে জন্মদিনের উৎসব শুরু হয়। পরে রোনালদো সম্পর্কে কুইজ ও নিজ নিজ জেলার ভাষায় সংগীত পরিবেশন করেন ভক্তরা।

আয়োজকরা জানান, প্রিয় ফুটবলারের সব ভক্তরা একত্রিত হয়ে নাচে-গানে তার জন্মদিন উদযাপন করাই ছিল তাদের উদ্দেশ্য।

আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন শামীম আহমেদ, রাহাত আহমেদ, নাজমুস সাকিব এবং ফয়জুল্লাহ বাহার। ভক্তদের মধ্যে ছিলেন আখলাকুজ্জামান সাকিব, মোস্তাকিম মাহমুদ, আনোয়ার হোসেন প্রমুখ।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ময়মনসিংহে কেক কেটে রোনালদোর জন্মদিন উদযাপন ভক্তদের

আপডেটের সময়: ১২:০৬:৪২ পূর্বাহ্ন, রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২