ডিআরইউ নির্বাচন : সভাপতি মিঠু, সম্পাদক হাসিব
- আপডেটের সময়: ০৭:৩৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১
- / 379
নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকা রিপোর্টার্স ইউনিটির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন নজরুল ইসলাম মিঠু। আর সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেছেন নুরুল ইসলাম হাসিব।
আজ মঙ্গলবার (৩০ নভেম্বর) সারা দিন ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।
ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে ৪৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নজরুল ইসলাম মিঠু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিয়াজ চৌধুরী পেয়েছেন ৩০৪ ভোট।
এছাড়া সাধারণ সম্পাদক পদে নুরুল ইসলাম হাসিব পেয়েছেন ৫০০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মশিউর রহমান খান পেয়েছেন ৩৩৬ ভোট।
ট্যাগ :


























