প্রাইম ইউনিভার্সিটি ও নারী মৈত্রী যৌথ আয়োজনে তামাক নিয়ন্ত্রণ আইন দ্রুত পাশের দাবিতে সিগনেচার ক্যাম্পেইন
- আপডেটের সময়: ০৫:৩৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
- / 636
নিজস্ব প্রতিনিধি:
প্রাইম ইউনিভার্সিটি ও নারী মৈত্রী যৌথ আয়োজনে প্রাইম ইউনিভার্সিটি ক্যাম্পাসে তামাক নিয়ন্ত্রণ আইন দ্রুত পাশের দাবিতে সিগনেচার ক্যাম্পেইন আয়োজন করা হয়।
আয়োজনটি উদ্বোধন করেন, প্রাইম ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য ও ট্রেজারার অধ্যাপক ড. আবদুর রহমান।
এ ছাড়াও উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মো. রাশিদুল হাসান এবং রেজিস্ট্রার ক্যাপ্টেন এম এ জব্বার ও সকল বিভাগের বিভাগীয় প্রধান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, ছাত্রছাত্রীবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দসহ মিডিয়া প্রতিনিধি।
উক্ত আয়োজনে প্রস্তাবিত তামাক নিয়ন্ত্রন আইন দ্রুত পাশের দাবিতে শতাধিক শিক্ষার্থী স্বাক্ষর দিয়ে তাদের অবস্থান জানান। এই স্বাক্ষরগুলো প্রধান উপদেষ্টা বরাবর প্রেরণ করা হবে।
ট্যাগ :
প্রাইম ইউনিভার্সিটি



























