সভাপতি মাহিদ এবং সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চাঁদপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের কমিটি ঘোষণা
- আপডেটের সময়: ০১:৫০:১৬ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
- / 390
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) চাঁদপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
রবিবার (২৩ মার্চ) সংগঠনটির উপদেষ্টা মণ্ডলীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই কমিটি প্রকাশ করা হয়।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের ১৪তম আবর্তনের মো. মাহিদ হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন প্রাণীবিদ্যা বিভাগের ১৫তম আবর্তনের মো. গোলাম রাব্বানী।
নবগঠিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি মো. মেহেদী হাসান ,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দীন,সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইকবাল মাহমুদ।
এছাড়া, সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন পিপুল মজুমদার ও আবদুল কাইয়ুম, যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদ রহমান ইরাম, নাইমুর রহমান ও মজিবুর রহমান সরকার, দপ্তর সম্পাদক তারিকুল ইসলাম, প্রচার সম্পাদক মো. মাহিম হোসেন, ক্রীড়া সম্পাদক আফরান রহমান শাহাদাত, অর্থ সম্পাদক মো. ওসমান গাজী এবং নারী বিষয়ক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন রিমা আক্তার।
নবগঠিত কমিটির কার্যক্রম পরিচালনার জন্য ৯ সদস্য বিশিষ্ট শিক্ষক উপদেষ্টা, ৮ সদস্য বিশিষ্ট ছাত্র উপদেষ্টা এবং ৩৬ সদস্যের কার্যনির্বাহী উপদেষ্টা মণ্ডলীর অনুমোদন দেওয়া হয়েছে। নতুন নেতৃত্ব চাঁদপুরের শিক্ষার্থীদের জন্য নানামুখী কার্যক্রম পরিচালনার পরিকল্পনা করছে।
নবনির্বাচিত সভাপতি মো. মাহিদ হোসেন বলেন, চাঁদপুরের শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার লক্ষ্যেই এই কমিটি গঠন করা হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, নতুন কমিটির নেতৃত্বে শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধান এবং উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে। তার মতে, এবারের কমিটি অতীতের তুলনায় আরও সংস্কারমুখী ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।
কমিটির সাধারণ সম্পাদক মো. গোলাম রাব্বানী বলেন, সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়ে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করছেন এবং শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। তিনি জানান, নবীন শিক্ষার্থীদের সহায়তা, শিক্ষাবৃত্তি প্রদান, ক্যারিয়ার গাইডলাইন, স্বাস্থ্যসেবা, সাংস্কৃতিক ও ক্রীড়া আয়োজনসহ নানাবিধ কর্মসূচি গ্রহণ করা হবে। পাশাপাশি, সামাজিক ও মানবিক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
কমিটির অর্থ সম্পাদক ওসমান গাজী বলেন “ছাত্রকল্যাণের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা। এই উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে আর্থিক সহায়তা ও কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা শিক্ষাবৃত্তি, স্বাস্থ্যসেবাও অন্যান্য সহায়তা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের পাশে থাকতে চেষ্টা করি। আমাদের এই কার্যক্রম অব্যহত থাকবে,ইনশাআল্লাহ ।



























