ঢাকা বিশ্ববিদ্যালয় “বিজয় দিবস সাইকেল র্যালি-২০২৪” অনুষ্ঠিত
- আপডেটের সময়: ০৩:৪৫:৫১ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪
- / 382
বিজয়ের ৫৪ বছর উদযাপন উপলক্ষ্যে সোমবার সকাল ১০ টায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাইক্লিং ক্লাবের উদ্যোগে বিজয় দিবস সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সাইকেল র্যালির শুভ উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাইক্লিং ক্লাবের সম্মানিত মডারেটর জনাব মুহাম্মদ মাহবুব কায়সার।
র্যালি পূর্ব সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি তিনি মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণের পাশাপাশি বলেন, সাইকেল চালালে দেহ ও মন ভালো থাকে। আমাদের উচিৎ নিয়মিত শরীর চর্চার জন্য সাইকেল চালানো।সামাজিক সচেতনতায় সাইকেল র্যালি গুরুত্বারোপ করে সাইক্লিং ক্লাবের ভুমিকার প্রশংসাকরেন।
র্যালিতে আরো বক্তব্য রাখেন, জুলাই বিপ্লবের অন্যতম নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাইক্লিং ক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, ওয়াটার কিপার বাংলাদেশ এর প্রধান সমন্বয়ক শরিফ জামিল, ঢাকা বিশ্ববিদ্যালয় সাইক্লিং ক্লাবের সভাপতি তাওহীদুর রহমান, আমিনুল ইসলাম টুবুস সভাপতি বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদ, মোহাম্মদ জহির উদ্দিন সিনিয়র সহ সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয় সাইক্লিং ক্লাব সহ প্রমুখ এবং অনুষ্ঠানটির উপস্থাপনা করেন মেহেদী হাসান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয় সাইক্লিং ক্লাব।
এক্ষেত্রে বক্তাগণ বিজয় দিবসের গুরুত্ব নিয়ে আলোচনা করার পাশাপাশি পরিবেশ রক্ষার করণীয় নিয়ে আলোচনা করেন এবং ঢাকার আশেপাশের নদীগুলোর করুন অবস্থা ও সম্প্রতি ঢাকা শহর বিশ্বের শীর্ষ দূষিত বায়ুর শহর হওয়া নিয়ে আক্ষেপ প্রকাশ করেন এবং একই সাথে সাইক্লিং এর গুরুত্ব তুলে ধরেন।
র্যালিটি টিএসসি থেকে শুরু হয়ে কার্জন হল, কেন্দ্রীয় শহীদ মিনার, ফুলার রোড, স্মৃতি চিরন্তন, ভিসি চত্বর সহ ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে অপরাজেয় বাংলা পাদদেশে এসে র্যালি সমাপ্তি ঘোষণা করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সাইক্লিং ক্লাবের সভাপতি তাওহীদুর রহমান।
উল্লেখ্য যে, ঢাকা বিশ্ববিদ্যালয় সাইক্লিং ক্লাব ২০১১ সালে প্রতিষ্ঠার পর শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতিতে নানাবিধ আয়োজন করে আসছে। সাপ্তাহিক , মাসিক বিভিন্ন সাইকেল রাইডের মাধ্যমে পরিবেশ সচেতনতা থেকে শুরু করে নানাবিধ কার্যক্রম পরিচালনা করে। এছাড়াও আন্তর্জাতিক, জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের নানান দিবসে সচেতনতামূলক রাইড করে থাকে।

























