বগুড়ায় পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত
- আপডেটের সময়: ১০:০০:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
- / 144
পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি-এর উদ্যোগে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার আজ (১১ সেপ্টেম্বর) বগুড়া জেলায় পপুলার লাইফ ইনস্যুরেন্স এর বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য জনাব বি. এম. ইউসুফ আলী।
এ সময় কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বীমা দাবির চেক হস্তান্তরের পাশাপাশি ব্যবসা উন্নয়ন ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
ট্যাগ :


























