আজ ব্যাংক ও পুঁজিবাজারে লেনদেন চলবে

  • আপডেটের সময়: ১০:১৫:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • / 65

সাপ্তাহিক ছুটির দিন শনিবার (১৭ অক্টোবর) দেশের ব্যাংক ও পুঁজিবাজারে স্বাভাবিক লেনদেন চলবে। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের জন্য এদিন ব্যাংক ও সরকারি দপ্তর খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই কারণে পুঁজিবাজারেও লেনদেন চালু থাকবে।

বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দেশের সব তফসিলি ব্যাংকে ছুটি থাকবে। এরপর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন ব্যাংকে লেনদেন বন্ধ থাকবে।

বাংলাদেশ ব্যাংক গত রোববার জারি করা প্রজ্ঞাপনে ১৭ অক্টোবর শনিবার সাপ্তাহিক ছুটির দিনে ব্যাংক খোলা রাখার নির্দেশ দেয়। মূলত ২২ অক্টোবরের ছুটির পরিবর্তে এদিন ব্যাংক খোলা রাখা হচ্ছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর মঙ্গলবার দুর্গাপূজার নবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি রয়েছে। ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি। এ ছাড়া ২২ অক্টোবর বৃহস্পতিবার নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মতো ব্যাংক ও পুঁজিবাজারের কর্মীরাও ছুটি সমন্বয়ের এ সিদ্ধান্তের আওতায় থাকছেন। ফলে শনিবার ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি দেশের দুই স্টক এক্সচেঞ্জেও স্বাভাবিক লেনদেন হবে।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আজ ব্যাংক ও পুঁজিবাজারে লেনদেন চলবে

আপডেটের সময়: ১০:১৫:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬