মধ্যরাতে স্বস্ত্রীক দুবাই যাচ্ছেন মোস্তাফিজ

  • আপডেটের সময়: ০৯:৩৯:২৯ অপরাহ্ন, সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১
  • / 473

স্পোর্টস ডেস্ক:

সাকিব আল হাসানের সঙ্গে তারও যাওয়ার কথা ছিল। কিন্তু ভিসা জটিলতায় গতকাল রাতে আরব আমিরাতের পথে সাকিবের সঙ্গী হতে পারেননি মোস্তাফিজুর রহমান।

আইপিএল খেলতে স্ত্রীকে সঙ্গে নিয়ে মধ্যরাতে দুবাই যাচ্ছেন মোস্তাফিজুর রহমান।

সোমবার রাত ১টা ৪০ মিনিটে এমিরেটসের ইকে-৫৮৫ ফ্লাইটে দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে তার।

জানা গেছে, ভিসা হাতে না পাওয়ায় রোববার সাকিব আল হাসানের সাথে দুবাই যাওয়া হয়নি মোস্তাফিজের।

উল্লেখ্য, আইপিএলে মোস্তাফিজ এই মৌসুমে খেলছেন রাজস্থান রয়্যালসের হয়ে। করোনার কারণে আসর বন্ধ হওয়ার আগে দলের হয়ে ৭ ম্যাচে ৮ উইকেট নেন বাঁহাতি এই পেসার। টুর্নামেন্টের দ্বিতীয় পর্ব সংযুক্ত আরব আমিরাতে ১৯ সেপ্টেম্বর থেকে।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মধ্যরাতে স্বস্ত্রীক দুবাই যাচ্ছেন মোস্তাফিজ

আপডেটের সময়: ০৯:৩৯:২৯ অপরাহ্ন, সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১