মালিবাগে দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল তরুণের

  • আপডেটের সময়: ০৯:৫৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৪ জুন ২০২১
  • / 370

নিজস্ব প্রতিনিধি:

রাজধানীর মালিবাগ এলাকায় দুই বাসের রেষারেষিতে মেহেদী হাসান (১৯) নামের এক তরুণ নিহত হয়েছেন। তিনি তুরাগ পরিবহনের একটি বাসের যাত্রী ছিলেন বলে জানা গেছে।

দুর্ঘটনার সময় ওই তরুণের মাথা বাসের জানালার বাইরে ছিল, পাশ দিয়ে যাওয়ার সময় আরেকটি বাস তার মাথা পিষে দেয় বলে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছে পুলিশ।

সোমবার (১৪ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।এ ঘটনায় দুটি বাসকেই জব্দ করেছে হাতিরঝিল থানা পুলিশ।

হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহজাহান বিডি সমাচারকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হচ্ছে। বাস দুটি জব্দ করা হয়েছে।

এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলেও জানান এসআই শাহজাহান।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মালিবাগে দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল তরুণের

আপডেটের সময়: ০৯:৫৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৪ জুন ২০২১