যাত্রাবাড়ীতে ৩ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ২

  • আপডেটের সময়: ০৫:৩৬:২১ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুন ২০২১
  • / 379

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা ওয়ারী বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো- মোঃ ফয়সাল খান (৩৫) ও মোঃ সাব্বির খান (২২)। এসময় তাদের হেফাজত হতে ৩,০০০ পিস ইয়াবা উদ্ধারমূলে জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেয়া সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোঃ শামসুল ইসলাম বলেন, ৩ জুন, ২০২১ (বৃহস্পতিবার) ০৫:৩০ টায় যাত্রাবাড়ী থানার সায়দাবাদ এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা ওয়ারী বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃতরা সীমান্তবর্তী এলাকা হতে উক্ত ইয়াবা সংগ্রহ করে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রয় করত।

এ সংক্রান্তে যাত্রাবাড়ী থানায় মামলা রুজু হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যাত্রাবাড়ীতে ৩ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ২

আপডেটের সময়: ০৫:৩৬:২১ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুন ২০২১