রাজধানীর পান্থপথে বাণিজ্যিক ভবনে আগুন

  • আপডেটের সময়: ০৪:৩০:১৮ অপরাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১
  • / 380

রাজধানীর পান্থপথের পান্থ প্লাজা নামের একটি বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দুটি ইউনিট কাজ করছে।

সোমবার (১৭ মে) বেলা ৪টা ১০ মিনিটে ওই ভবনে আগুন লাগে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম।

তিনি বলেন, পান্থপথের পান্থ প্লাজা নামের একটি বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় মোহাম্মদপুর স্টেশন থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাজধানীর পান্থপথে বাণিজ্যিক ভবনে আগুন

আপডেটের সময়: ০৪:৩০:১৮ অপরাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১