রাজধানীর বাবুবাজার আরমারিটোলায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
- আপডেটের সময়: ০৪:১৫:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১
- / 446
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর পুরান ঢাকার বাবুবাজার ব্রিজের পাশে আরমারিটোলায় একটি ছয়তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৮ ইউনিট কাজ করছে।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) দিবাগত রাত ৩টা ১৮ মিনিটে ভবনটির নিচতলায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মাহফুজ রিবেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পুরান ঢাকার বাবুবাজার ব্রিজের পাশে আরমারিটোলা ৬ তলা আবাসিক ভবনের নিচতলায় আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে।
জানা গেছে, ভবনের ছাদে কিছু লোক আটকা পড়েছেন। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
ট্যাগ :
আগুন


























