পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ২

  • আপডেটের সময়: ১২:২৩:০২ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • / 29

শরীয়তপুরের জাজিরায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিতে আরও দুজন আহত হয়েছেন বলে জানা গেছে।

রোববার (২৯ নভেম্বর) ভোর ৬টার পর উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম ইব্রাহিম সিপাহী। তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মহিউদ্দিন মিরাজ। তিনি জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা পদ্মা সেতু অবরোধ করলে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। এতে একজন নিহত ও দুজন গুরুতর আহত হন।

তবে প্রত্যক্ষদর্শীরা দুজন গুলিবিদ্ধ হওয়ার কথা জানালেও পুলিশ তা নিশ্চিত করতে পারেনি।

এদিকে, রোববার সকালে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় একের পর এক ককটেল বিস্ফোরণ, বিএনপির অবস্থান কর্মসূচির স্থানে হামলা ও ভাঙচুর চালানো হয়। পাশাপাশি প্রায় ২০টি মোটরসাইকেল এবং একটি রেস্টুরেন্ট ও খাবার হোটেলে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে কয়েক হাজার মানুষকে দেশীয় অস্ত্র নিয়ে এক্সপ্রেসওয়ে অবরোধ করতে দেখা যায়। এ সময় ধারাবাহিক ককটেল বিস্ফোরণে পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। পরিস্থিতির কারণে প্রায় দেড় ঘণ্টা ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিকেনগর এলাকা থেকে এক্সপ্রেসওয়ের দিকে অগ্রসর হন। তখন সড়কে অবস্থান করছিলেন বিএনপির নেতাকর্মীরা। তারা বাধা দেওয়ার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। একপর্যায়ে গুলিবর্ষণের ঘটনাও ঘটে। পরে বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থল থেকে সরে যান।

শরীয়তপুর জেলা ছাত্রদলের নেতাকর্মীরা জানান, পদ্মা সেতু এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা নাশকতা চালাতে পারেন-এমন আশঙ্কায় বিএনপির নেতাকর্মীরা শুক্রবার থেকে সেখানে অবস্থান করছিলেন। রোববার ভোরে মাদারীপুরের শিবচর ও শরীয়তপুরের বিকেনগর এলাকা থেকে আসা আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালান বলে দাবি করেন তারা।

এ ঘটনায় আওয়ামী লীগ ও বিএনপির স্থানীয় নেতাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ২

আপডেটের সময়: ১২:২৩:০২ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬