পূবালী ব্যাংক ও মাস্টারকার্ডের অফশোর ডেবিট কার্ড চালু

  • আপডেটের সময়: ১০:২১:১৭ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • / 143

বাংলাদেশে প্রথমবারের মতো অফশোর ব্যাংকিং ডেবিট কার্ড চালু করেছে পূবালী ব্যাংক পিএলসি ও মাস্টারকার্ড। নতুন এ কার্ডের মাধ্যমে প্রবাসী বাংলাদেশি ও বিদেশি নাগরিকেরা তাঁদের অফশোর ব্যাংকিং হিসাবের অর্থ আন্তর্জাতিক লেনদেন, অনলাইন কেনাকাটা ও ভ্রমণসহ বিভিন্ন কাজে সহজে ব্যবহার করতে পারবেন। অনুমোদিত বৈদেশিক মুদ্রায় লেনদেনের পাশাপাশি কার্ডটিতে থাকছে বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহারের মতো বিশেষ সুবিধা।

পূবালী ব্যাংকের অফশোর ব্যাংকিং ইউনিটের গ্রাহকদের জন্য চালু করা হয়েছে ‘পূবালী ব্যাংক মাস্টারকার্ড অফশোর ব্যাংকিং ওয়ার্ল্ড ডেবিট কার্ড’। যুক্তরাষ্ট্রের ডলারসহ অনুমোদিত অন্যান্য বৈদেশিক মুদ্রায় পরিচালিত অফশোর সঞ্চয়ী ও চলতি হিসাবের সঙ্গে কার্ডটি যুক্ত করা যাবে। এর মাধ্যমে গ্রাহকেরা নিরাপদে অনলাইন কেনাকাটা, পয়েন্ট অব সেল (পিওএস) টার্মিনালে অর্থ পরিশোধ এবং অন্যান্য আন্তর্জাতিক লেনদেন করতে পারবেন।

এ উদ্যোগের ফলে অফশোর ব্যাংকিংয়ের অর্থ ব্যবহারে নতুন সুযোগ তৈরি হয়েছে। এতদিন অফশোর ব্যাংকিং হিসাবের অর্থ আন্তর্জাতিক লেনদেনে ব্যবহারের ক্ষেত্রে যেসব সীমাবদ্ধতা ছিল, কার্ডভিত্তিক এ সেবা তা সহজ করতে ভূমিকা রাখবে বলে আশা করছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান দুটি। বিশেষ করে প্রবাসী বাংলাদেশি ও আন্তর্জাতিক গ্রাহকদের পরিবর্তিত আর্থিক চাহিদা পূরণে এটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।

কার্ডধারীরা আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রেও বিশেষ সুবিধা পাবেন। মাস্টারকার্ডের লাউঞ্জকি (LoungeKey) কর্মসূচির আওতায় বছরে তিনবার একজন অতিথিসহ বিনা মূল্যে আন্তর্জাতিক বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহারের সুযোগ থাকবে। এ ছাড়া ঢাকার বলাকা এক্সিকিউটিভ লাউঞ্জে একজন অতিথিসহ বছরে দুবার বিনা মূল্যে প্রবেশ করা যাবে। দেশের অভ্যন্তরীণ বিমানবন্দরগুলোর লাউঞ্জেও সারা বছর একজন অতিথিসহ বিনা মূল্যে প্রবেশের সুবিধা থাকবে।

কার্ডটির উদ্বোধনী অনুষ্ঠানে পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বলেন, প্রবাসী বাংলাদেশি ও আন্তর্জাতিক গ্রাহকদের পরিবর্তিত চাহিদা পূরণে অফশোর ব্যাংকিং কার্যক্রম আরও শক্তিশালী করতে কাজ করছে ব্যাংকটি। দেশের প্রথম অফশোর ব্যাংকিং ডেবিট কার্ড চালু এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক। এ কার্ডের মাধ্যমে গ্রাহকেরা বৈদেশিক মুদ্রায় লেনদেন, সহজে অর্থ পরিশোধ এবং ভ্রমণসংক্রান্ত বিভিন্ন সুবিধা পাবেন। এর ফলে অফশোর ব্যাংকিং সেবা আরও সহজ ও ব্যবহারবান্ধব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জাকিয়া সুলতানা বলেন, ব্যবসা-বাণিজ্য, ভ্রমণ ও আর্থিক যোগাযোগ ক্রমেই আন্তর্জাতিক পরিসরে বিস্তৃত হচ্ছে। ফলে গ্রাহকেরা এমন ব্যাংকিং সেবা চান, যার মাধ্যমে সহজে এক দেশ থেকে অন্য দেশে লেনদেন করা যায়। বাংলাদেশের প্রথম অফশোর ব্যাংকিং ডেবিট কার্ড চালুতে সহযোগিতা করা সহজ, নিরাপদ ও নিরবচ্ছিন্ন আর্থিক সেবা নিশ্চিত করার ক্ষেত্রে মাস্টারকার্ডের অঙ্গীকারের প্রতিফলন। মাস্টারকার্ডের বৈশ্বিক নেটওয়ার্ক, আধুনিক প্রযুক্তি ও নির্ভরযোগ্য পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে কার্ডধারীরা বিশ্বের বিভিন্ন স্থানে তাঁদের অর্থ আরও সহজে ব্যবহার ও পরিচালনা করতে পারবেন।

পূবালী ব্যাংক ও মাস্টারকার্ডের যৌথ এ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের অফশোর ব্যাংকিং সেবায় কার্ডভিত্তিক আন্তর্জাতিক লেনদেনের নতুন সুযোগ তৈরি হলো। সংশ্লিষ্টদের আশা, এ সেবা প্রবাসী ও আন্তর্জাতিক গ্রাহকদের জন্য আধুনিক, সহজ এবং বিশ্বব্যাপী ব্যবহারযোগ্য ব্যাংকিং সুবিধা সম্প্রসারণে ভূমিকা রাখবে।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পূবালী ব্যাংক ও মাস্টারকার্ডের অফশোর ডেবিট কার্ড চালু

আপডেটের সময়: ১০:২১:১৭ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬