বিসিএসে বারবার একই প্রার্থী মনোনয়ন: ক্ষোভ বাড়ছে নতুনদের

  • আপডেটের সময়: ০৫:৫৩:৪০ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 125

বিসিএসের সাম্প্রতিক তিনটি চূড়ান্ত ফলাফলে একই প্রার্থীদের বারবার সুপারিশ করা (রিপিটেশন) এবং ইতোমধ্যে মনোনীত প্রার্থীদের অপেক্ষাকৃত নিম্ন পছন্দের ক্যাডারে মনোনয়নের প্রবণতা নিয়ে চাকরিপ্রার্থীদের মাঝে তীব্র ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে।

পূর্ববর্তী বিসিএসে সুপারিশ পাওয়া কোনো প্রার্থী চূড়ান্ত গেজেটে বাদ পড়লে যেন তার চাকরি নিশ্চিত থাকে, মূলত সেই বিবেচনা থেকেই পরবর্তী বিসিএসেও তারা রিপিট ও পছন্দতালিকায় নিম্ন পছন্দের ক্যাডারে ভাইভা দিয়ে থাকেন।

​তবে চাকরিপ্রার্থীদের যুক্তি একেবারেই ভিন্ন। তাদের মতে, আগের বিসিএসের সুপারিশপ্রাপ্ত কেউ যদি পুলিশ ভেরিফিকেশন বা প্রশাসনিক কারণে গেজেট থেকে বাদ পড়েন, তবে পরের বিসিএসের গেজেটেও তার বাদ পড়ার আশঙ্কাই বেশি। ফলে গেজেট সংশয়ের অজুহাতে একই ব্যক্তিকে বারবার বিভিন্ন ক্যাডারে সুপারিশ করার কোনো যৌক্তিকতা নেই।

​বরং এই দ্বৈত সুপারিশের ফলে মেধা তালিকায় থাকা নতুন যোগ্য প্রার্থীরা তাদের কাঙ্ক্ষিত ক্যাডারে নিয়োগের সুযোগ হারাচ্ছেন এবং পদ শূন্য থাকার ঝুঁকি বাড়ছে। চাকরিপ্রার্থীদের জোরালো দাবি – চূড়ান্ত গেজেটের অপেক্ষা না করে পূর্ববর্তী বিসিএসের সুপারিশ তালিকা যাচাই করেই পরবর্তী বিসিএসে ‘রিপিট ক্যাডার’ ও ‘লোয়ার ক্যাডার’ সুপারিশের এই অকার্যকর প্রক্রিয়া অবিলম্বে বন্ধ করতে হবে। পাশাপাশি খালি পদ থাকা সাপেক্ষে ক্যাডার ও নন ক্যাডার পদ বৃদ্ধি করতে হবে।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিসিএসে বারবার একই প্রার্থী মনোনয়ন: ক্ষোভ বাড়ছে নতুনদের

আপডেটের সময়: ০৫:৫৩:৪০ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬