মেঘনা লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র নবায়ন প্রিমিয়াম সংগ্রহ উৎসব শুরু
- আপডেটের সময়: ০৫:১৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
- / 167
“নবায়ন প্রিমিয়াম সংগ্রহে গতি—গ্রাহকসেবায় আরও দৃঢ় অঙ্গীকার” – এই প্রতিপাদ্যকে ধারণ করে মেঘনা লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র “নবায়ন প্রিমিয়াম সংগ্রহ উৎসব” শুরু হয়েছে।
এ উপলক্ষে কোম্পানির প্রধান কার্যালয়ে জোন ইনচার্জদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তারেক এফসিএ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন আহমদ।
বক্তব্য রাখেন কোম্পানির কনসালটেন্ট জয়নাল আবেদীন ভূঁঞা।সভায় কোম্পানির বিভিন্ন জোনের ইনচার্জগণ উপস্থিত ছিলেন।
মেঘনা লাইফ ইনস্যুরেন্স পিএলসি বিশ্বাস করে, নবায়ন প্রিমিয়াম শুধু একটি আর্থিক কার্যক্রম নয়—এটি গ্রাহকের আস্থা, প্রতিশ্রুতি ও ভবিষ্যৎ নিরাপত্তার সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত।
সকলের সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিকতায় “নবায়ন প্রিমিয়াম সংগ্রহ উৎসব” সফল ও ফলপ্রসূ হোক—এই প্রত্যাশা।





















