গ্রাহক সম্পৃক্ততা ও ব্যবসা সম্প্রসারণে এনআরবিসি ব্যাংকের ‘ট্রিপল ওয়ান ক্যাম্পেইন’

  • আপডেটের সময়: ০৬:২৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • / 80

গ্রাহক সম্পৃক্ততা বৃদ্ধি, আমানত সংগ্রহ জোরদার এবং ক্রেডিট কার্ড ব্যবসার সম্প্রসারণের লক্ষ্যে কৌশলগত উদ্যোগ ‘ট্রিপল ওয়ান ক্যাম্পেইন ২০২৬’ শুরু করেছে এনআরবিসি ব্যাংক।

রোববার (২ আগস্ট) ব্যাংকের প্রধান কার্যালয়ে ‘ওয়ান ইমপ্লয়ি, ওয়ান কমি, ওয়ান কার্ড টুগেদার উই বিল্ড আওয়ার ব্যাংক’ স্লোগানে মাসব্যাপী এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. মো. তৌহিদুল আলম খান, এফসিএমএ।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার (সিওও) মোহাম্মদ আব্দুল কাইয়ুম খান, উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার (সিবিও) মো. শাহীন হাওলাদার, ঋণ ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের (সিআরএমডি) প্রধান তনুশ্রী মিত্র, প্রধান মানবসম্পদ কর্মকর্তা (সিএইচআরও) ফয়সল আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় ব্যাংকের সব শাখা ও উপশাখার ব্যবস্থাপকরা অনলাইন প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে যুক্ত হন।

অনুষ্ঠানে ড. তৌহিদুল আলম খান বলেন, ‘ট্রিপল ওয়ান ক্যাম্পেইন ২০২৬’ ব্যাংকের ব্যবসায়িক অগ্রযাত্রাকে আরও গতিশীল করার একটি কৌশলগত উদ্যোগ। এটি সম্মিলিত দায়িত্ববোধ, গ্রাহককেন্দ্রিক সেবার মানোন্নয়ন এবং টেকসই ব্যবসায়িক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টাই ব্যাংকের অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করবে।

উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আব্দুল কাইয়ুম খান ক্যাম্পেইনের সফল বাস্তবায়নে কার্যকর পরিচালন শৃঙ্খলা, সমন্বিত পরিকল্পনা এবং কর্মকর্তাদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে ডিএমডি ও সিবিও মো. শাহীন হাওলাদার ক্যাম্পেইনের কৌশলগত উদ্দেশ্য, বাস্তবায়ন পরিকল্পনা এবং কর্মদক্ষতা মূল্যায়নের বিভিন্ন দিক তুলে ধরেন।

তিনি বলেন, এই উদ্যোগ ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রমে নতুন গতি আনবে। গ্রাহককেন্দ্রিক সেবা, উদ্ভাবনী কার্যক্রম এবং টেকসই প্রবৃদ্ধির মাধ্যমে এনআরবিসি ব্যাংকের অবস্থান আরও শক্তিশালী হবে।

ব্যাংক জানায়, ১ আগস্ট থেকে ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত চলবে এই ক্যাম্পেইন। এর মাধ্যমে আমানতের পরিমাণ বৃদ্ধি, ক্রেডিট কার্ডের সংখ্যা বাড়ানো এবং ব্যাংকের সামগ্রিক ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণে সহায়তা করবে।

এছাড়া কর্মকর্তা-কর্মচারীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এনআরবিসি ব্যাংককে একটি আরও গতিশীল ও টেকসই আর্থিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গ্রাহক সম্পৃক্ততা ও ব্যবসা সম্প্রসারণে এনআরবিসি ব্যাংকের ‘ট্রিপল ওয়ান ক্যাম্পেইন’

আপডেটের সময়: ০৬:২৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬