সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন
- আপডেটের সময়: ১১:৪৭:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
- / 69
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (০২ আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে লেনদেন চলছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে
সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় অর্থাৎ বেলা ১১ টা ৩৬ পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ১২ দশমিক ৪৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৯০৮ পয়েন্টে।
অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’সূচক ১ দশমিক ০১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৯৬ পয়েন্টে এবং ‘ডিএস৩০’ সূচক ০ দশমিক ০২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২১৭ পয়েন্টে।
এসময় টাকার অংকে লেনদেন হয়েছে ৪৭৯ কোটি ৪০ লাখ টাকা।
ট্যাগ :





















