সিটি ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

  • আপডেটের সময়: ০৬:১১:০৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • / 110

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি সিটি ইন্স্যুরেন্স পিএলসি গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

মঙ্গলবার (২৮ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬০ পয়সা। যা গত বছর একই সময়ে আয় ছিল ৭৩ পয়সা।

আলোচিত হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৬-জুন’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ৭০ পয়সা। গত বছরের একই সময়ে আয় ছিল ৯৭ পয়সা।

এছাড়া, দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ৯৭ পয়সা, যা গত বছরের একই সময়ে ১ টাকা ৯৮ পয়সা। গত ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২৬ টাকা ৩০ পয়সা।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সিটি ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

আপডেটের সময়: ০৬:১১:০৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬