বহুমাত্রিক চ্যালেঞ্জের মধ্যেও উল্লেখযোগ্য সাফল্যের স্বাক্ষর রেখেছে পূবালী ব্যাংক
- আপডেটের সময়: ০২:৫৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
- / 127
বৈশ্বিক অর্থনীতির অনিশ্চয়তা, দেশীয় বাজারের তারল্যচাপ এবং ব্যাংকিং খাতের বহুমাত্রিক চ্যালেঞ্জের মধ্যেও ২০২৫ সালে উল্লেখযোগ্য সাফল্যের স্বাক্ষর রেখেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক পূবালী ব্যাংক পিএলসি। শক্তিশালী আর্থিক প্রবৃদ্ধি, প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণ, সুদৃঢ় সম্পদমান এবং আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে ধারাবাহিক অগ্রগতি ব্যাংকটিকে দেশের ব্যাংকিং খাতে একটি স্বতন্ত্র অবস্থানে নিয়ে গেছে।
সম্প্রতি অনুষ্ঠিত ৪৩তম বার্ষিক সাধারণ সভায় ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী ব্যাংকের ২০২৫ সালের ব্যবসায়িক ফলাফল, ডিজিটাল রূপান্তর এবং ভবিষ্যৎ কৌশলগত পরিকল্পনা তুলে ধরেন।
বক্তব্যের শুরুতেই তিনি শেয়ারহোল্ডারদের জন্য সৃষ্ট মূল্য সংযোজনের বিষয়টি বিশেষভাবে উল্লেখ করেন—
যা ব্যাংকের আর্থিক সক্ষমতা, সুশাসন এবং গ্রাহকের আস্থার সুস্পষ্ট প্রতিফলন।
তিনি এ সাফল্যের জন্য ব্যাংকের শেয়ারহোল্ডার, গ্রাহক, কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়িক অংশীদার, গণমাধ্যম এবং পরিচালনা পর্ষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি উল্লেখ করেন যে, বৈশ্বিক ও দেশীয় অর্থনৈতিক চ্যালেঞ্জ সত্ত্বেও পূবালী ব্যাংক সুশাসন, বিচক্ষণ ঝুঁকি ব্যবস্থাপনা এবং গ্রাহককেন্দ্রিক উদ্ভাবনের মাধ্যমে ধারাবাহিকভাবে মূল্য সৃষ্টি করে যাচ্ছে।
মোহাম্মদ আলী বলেন, পরিবর্তিত অর্থনৈতিক বাস্তবতায় পূবালী ব্যাংক শুধুমাত্র চ্যালেঞ্জ মোকাবিলায় সীমাবদ্ধ থাকেনি; বরং প্রযুক্তি, ডিজিটাল ব্যাংকিং এবং আর্থিক অন্তর্ভুক্তিকে কেন্দ্র করে একটি দীর্ঘমেয়াদি রূপান্তর কর্মসূচি বাস্তবায়ন করেছে। ঐতিহ্যবাহী শাখাভিত্তিক ব্যাংকিং এবং আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্মের সমন্বয়ে ব্যাংকটি দেশের অন্যতম শক্তিশালী “Phygital Banking Ecosystem” গড়ে তুলছে, যেখানে গ্রাহকরা তাদের পছন্দমতো চ্যানেলে, সুবিধাজনক সময়ে এবং নিরাপদ উপায়ে ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারছেন।
এই রূপান্তরের কেন্দ্রবিন্দুতে রয়েছে PI Digital Platform, যার
ডিজিটাল পেমেন্ট অবকাঠামো সম্প্রসারণেও উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে পূবালী ব্যাংক।
ব্যাংকের বিস্তৃত নেটওয়ার্কও এই রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ২০২৫ সালের শেষে-
২০২৫ সালের আর্থিক সূচকেও ব্যাংকটি শক্তিশালী অবস্থান ধরে রেখেছে।
শেয়ারহোল্ডার ভ্যালু সৃষ্টির ক্ষেত্রেও ব্যাংকটি উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।
অ্যাসেট কোয়ালিটির ক্ষেত্রেও পূবালী ব্যাংক শিল্পখাতে একটি ব্যতিক্রমী অবস্থান ধরে রেখেছে।
ডেটা-নির্ভর মনিটরিং, বিচক্ষণ ঋণ ব্যবস্থাপনা এবং কার্যকর পুনরুদ্ধার কার্যক্রমের মাধ্যমে এই সাফল্য অর্জিত হয়েছে।
বাংলাদেশের বৈদেশিক বাণিজ্য ও রেমিট্যান্স খাতেও পূবালী ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
প্রযুক্তিনির্ভর ব্যাংকিংয়ের পাশাপাশি ESG এবং টেকসই উন্নয়নেও গুরুত্ব দিয়ে যাচ্ছে পূবালী ব্যাংক।
ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে ব্যবস্থাপনা পরিচালক বলেন, ২০২৬-২০২৮ কৌশলগত পরিকল্পনার আওতায় পূবালী ব্যাংক প্রযুক্তিনির্ভর, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই ব্যাংকিং মডেল বাস্তবায়নে কাজ করছে।
তিনি আরও বলেন, দেশের একটি বড় জনগোষ্ঠী এখনও আনুষ্ঠানিক আর্থিক ব্যবস্থার বাইরে রয়েছে। Branch Network, Sub-Branch, Self-Service Point, PI App এবং Bangla QR-এর সমন্বয়ের মাধ্যমে ‘Banking the Unbanked’ লক্ষ্য বাস্তবায়ন করে তাদের আর্থিক সেবার আওতায় নিয়ে আসতে চায় পূবালী ব্যাংক।
মোহাম্মদ আলী মনে করেন, প্রযুক্তিনির্ভর, নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও দায়িত্বশীল ব্যাংকিংই ভবিষ্যতের পথ। ঐতিহ্য, সুশাসন, উদ্ভাবন এবং গ্রাহককেন্দ্রিক সেবার সমন্বয়ে পূবালী ব্যাংক আগামী দিনগুলোতেও দেশের অর্থনৈতিক উন্নয়ন, আর্থিক অন্তর্ভুক্তি এবং শেয়ারহোল্ডারদের জন্য টেকসই মূল্য সৃষ্টিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
ট্যাগ :





















