এনসিসি ব্যাংকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

  • আপডেটের সময়: ০১:৩৫:৪০ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
  • / 161

এনসিসি ব্যাংক পিএলসি তার ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রম পরিচালনা করছে।

এরই অংশ হিসেবে ব্যাংকের ফাউন্ডেশন কর্তৃক সম্প্রতি ফেনীর ছাগলনাইয়ায় মৌলভী শামছুল করিম কলেজে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প স্থাপন করা হয়।

বাংলাদেশ আই ট্রাস্ট হাসপাতালের সহযোগিতায় আয়োজিত এ ক্যাম্পের উদ্বোধন করেন এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম।

এ সময় ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম শামসুল আরেফিন; এসভিপি ও এসএমই-কৃষি ঋণ বিভাগের প্রধান শরীফ মোহাম্মদ মাহসিন; এসভিপি ও ব্যাংক ফাউন্ডেশনের প্রধান খন্দকার সাইফুল আলম এবং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল জলিল উপস্থিত ছিলেন। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

চক্ষু চিকিৎসা ক্যাম্পে আগত রোগীদের উদ্দেশে ডিজিটাল প্লাটফর্মে বক্তব্য রাখেন ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনু। তিনি বলেন, ‘ফেনী জেলার অসহায় ও দুস্থ মানুষেরা এনসিসি ব্যাংকের এ কার্যক্রমের মাধ্যমে উপকৃত হবেন ও অন্ধত্বের হাত থেকে রক্ষা পাবেন।’

অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম বলেন, ‘এনসিসি ব্যাংক শুধু মুনাফা অর্জনের জন্যই ব্যবসা করে না; বরং সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসাসেবার মতো মৌলিক চাহিদা পূরণে সহায়তা করে আসছে।’ এ সময় চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজনে ব্যাংকের পাশে থাকার জন্য বাংলাদেশ আই ট্রাস্ট হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এনসিসি ব্যাংকের এমডি এম শামসুল আরেফিন জানান, সিএসআর কার্যক্রমের অংশ হিসেবে দরিদ্র জনগোষ্ঠীর জন্য বিভিন্ন ধরনের কাজ করে যাচ্ছে ব্যাংকটি। এর অংশ হিসেবে বিনামূল্যে শীতবস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ; কৃষি উপকরণ ও যন্ত্রপাতি বিতরণ, শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও পরিবেশ সুরক্ষায় গাছের চারা বিতরণ এবং চরাঞ্চলে বসবাসকারীদের মাঝে জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেয়ার সক্ষমতা বৃদ্ধি ও টেকসই জীবিকার ব্যবস্থাসহ পরিবেশগত ঝুঁকি মোকাবেলায় বিনিয়োগ করা হচ্ছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, দিনব্যাপী আয়োজিত চক্ষু চিকিৎসা ক্যাম্পে ১ হাজার ১২৫ জন দরিদ্র রোগী বিনামূল্যে চিকিৎসা, ওষুধ ও চশমা পান। এছাড়া ছানি অপারেশনের জন্য বাছাই করা রোগীদের ঢাকায় বিনামূল্যে যাতায়াত, থাকা-খাওয়া, অপারেশন (ফ্যাকো মেশিনে) এবং পরবর্তী ওষুধ ও কালো চশমা দেয়া হবে।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এনসিসি ব্যাংকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

আপডেটের সময়: ০১:৩৫:৪০ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬