মেহেরপুরে কৃষি ব্যাংকের ‘সাহারবাটি বাজার’ উপশাখা উদ্বোধন
- আপডেটের সময়: ১১:১১:২৭ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
- / 166
গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, কৃষি খাতে আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি এবং আধুনিক ব্যাংকিং সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ কৃষি ব্যাংকের মেহেরপুর অঞ্চলের গাংনী শাখার অধীন সাহারবাটি বাজার উপশাখা উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ কৃষি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাঃ খালেদুজ্জামান উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি ব্যাংকের মেহেরপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক প্রহলাদ কুমার হোড়ের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলার নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন এবং ব্যাংকের কুষ্টিয়া বিভাগের মহাব্যবস্থাপক উৎপল কবিরাজ।
প্রধান অতিথির বক্তব্যে মোহাঃ খালেদুজ্জামান বলেন, বাংলাদেশ কৃষি ব্যাংক দেশের কৃষি ও গ্রামীণ অর্থনীতির উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সাহারবাটি বাজার উপশাখার কার্যক্রম চালুর মাধ্যমে এলাকার সার্বিক অর্থনৈতিক কার্যক্রমকে আরও গতিশীল হবে।
উল্লেখ্য, উদ্বোধন উপলক্ষে প্রথম দিনেই এই উপশাখায় ৭০ লক্ষ টাকা আমানত সংগ্রহ এবং ২২ লক্ষ টাকার কৃষি ঋণ বিতরণ করা হয়।
অনুষ্ঠান শেষে উপশাখা উদ্বোধন উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালিটি সাহারবাটি বাজার ও আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ করেন।





















