ন্যাশনাল ব্যাংকের নতুন চেয়ারম্যান মেলিতা মেহজাবিন

  • আপডেটের সময়: ০১:১৮:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
  • / 244

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল ব্যাংক পিএলসির চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে।

ন্যাশনাল ব্যাংক পিএলসির নতুন চেয়ারম্যান হিসেবে অধ্যাপক ড. মেলিতা মেহজাবিনকে নিয়োগ দেওয়া হয়েছে। সম্প্রতি কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় তাকে কোম্পানির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছেন।

কোম্পানিটির পরিচালনা পর্ষদ সার্বিক দিক বিবেচনা করে এ নিয়োগ সম্পন্ন করেছে।

রবিবার (১ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রসঙ্গত, ন্যাশনাল ব্যাংক পিএলসি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ১৯৮৪ সালে। ‘জেড’ ক্যাটাগরির এ কোম্পানিটির পরিশোধিত মূলধন ৩ হাজার ২১৯ কোটি ৭৪ লাখ টাকা। সে হিসাবে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৩২১ কোটি ৯৭ লাখ ৩৯ হাজার ৫৭০টি।

২০২৬ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত সময়ে কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের হাতে ১৫.৫৪ শতাংশ, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৩৮.৩৪ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে ০.৪৬ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৪৫.৬৬ শতাংশ শেয়ার রয়েছে।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ন্যাশনাল ব্যাংকের নতুন চেয়ারম্যান মেলিতা মেহজাবিন

আপডেটের সময়: ০১:১৮:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬