কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশির পরিচয় মিলেছে

  • আপডেটের সময়: ০৫:২৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • / 193

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনায় চারজন বাংলাদেশি প্রবাসী আহত হয়েছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) কুয়েত বিমানবন্দরে সংঘটিত এই হামলার খবর আজ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে নিশ্চিত করা হয়েছে।

মন্ত্রণালয় জানায়, ড্রোন হামলার সময় বিস্ফোরণে একজন প্রবাসীর হাঁটুতে গুরুতর আঘাত লেগেছে এবং বাকি তিনজন কাঁচের ধ্বংসাবশেষের আঘাতে জখম হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আহত বাংলাদেশিদের পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- ১) আমিনুল ইসলাম: গ্রাম- দৌলতপুর, থানা- নবীনগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া; ২) রকিবুল ইসলাম: গ্রাম- ভুলবাড়িয়া, থানা- সাথিয়া, জেলা- পাবনা; ৩) মাসুদুর রহমান: গ্রাম- লতিফপুর, থানা- বেগমগঞ্জ, জেলা- নোয়াখালী; ৪) দুলাল মিয়া: গ্রাম- পাথালিয়া কান্দি, থানা- হোমনা, জেলা- কুমিল্লা।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশির পরিচয় মিলেছে

আপডেটের সময়: ০৫:২৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬