রাজধানীর বনানীতে আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

  • আপডেটের সময়: ০৮:৪৫:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • / 215

ঢাকার বনানীর চেয়ারম্যানবাড়ি এলাকায় একটি আবাসিক ভবনে আগুন লেগেছে। শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে আগুন লাগে বলে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানিয়েছেন।

তিনি বলেন, একটি পাঁচতলা ভবনের পঞ্চম তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।

ফেসবুক পোস্টে গুলশান ট্রাফিক বিভাগ জানিয়েছে, বনানী চেয়ারম্যানবাড়ি ফ্লাইওভারের সামনে একটি ভবনে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভানোর কাজ করছেন।

ওই পোস্টে আরও বলা হয়, এর ফলে সড়কের বিমানবন্দরগামী অংশে যান চলাচল বন্ধ আছে।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাজধানীর বনানীতে আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

আপডেটের সময়: ০৮:৪৫:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬