পুলিশের ৩৯ কর্মকর্তার পদোন্নতি
- আপডেটের সময়: ০৭:৪১:৩৬ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
- / 174
দেশের পুলিশ বাহিনীতে ৩৯ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে উন্নীত করা হয়েছে। এর আগে তারা পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদে কর্মরত ছিলেন।
সোমবার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর যোগদানপত্র দাখিল করবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে
ট্যাগ :





















