ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ৪০৮
- আপডেটের সময়: ০৮:১১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
- / 307
সারাদেশে গত একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ জন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০৮ জন।
বৃহস্পতিবার (৭ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের
হেলথ মার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৩ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৮ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫৭ জন, খুলনা বিভাগের ৩৭, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৫, রাজশাহী বিভাগে ৫২, রংপুর বিভাগে ৪ ও সিলেট বিভাগে ৩ জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ৩৩৮ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ যাবত ২১ হাজার ৭৯৯ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
চলতি বছরের ৩ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩ হাজার ২২০ জন। চলতি বছর মোট ৯৫ জনের মৃত্যু হয়েছে।





















