জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসব উপলক্ষে রূপালী ব্যাংকের বৃক্ষরোপণ
- আপডেটের সময়: ০৪:৩১:২৭ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
- / 264
নিজস্ব প্রতিনিধি:
জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে রূপালী ব্যাংক পিএলসিতে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (৬ আগস্ট) মতিঝিলে ব্যাংকের নিজস্ব জায়গায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম ও অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্মসচিব ড. দেলোয়ার হোসেন।
এ সময় ব্যাংকের ডিএমডি হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ উপস্থিত ছিলেন।
ব্যাংকের মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহজাহান চৌধুরী, মোহাম্মদ সাফায়েত হোসেন ও মো. নোমান মিয়াসহ উর্ধত্বন কর্মকর্তারা এ কর্মসূচিতে অংশ নেন।
এছাড়াও ব্যাংকের বিভাগীয় ও আঞ্চলিক কার্যালয় এবং শাখাসমূহও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে।
ট্যাগ :
রূপালী ব্যাংক






















