আবু সাঈদ স্মরণে বাংলাদেশ ব্যাংকে কর্মসূচি

  • আপডেটের সময়: ১২:৩৫:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • / 148

জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাঈদ স্মরণে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের একাংশ দোয়া মাহফিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। কর্মসূচিতে অংশ নিয়ে কর্মকর্তারা বলেন, কঠিন বাধা পেরিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের কারণে জুলাই অভ্যুত্থান সফল হয়েছে। আন্দোলনে অংশ নেওয়াদের মধ্যে বিভেদ সৃষ্টির মাধ্যমে ফায়দা নেওয়ার চেষ্টা করছে একটি পক্ষ। তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। ঐক্য ধরে রেখে সব বাধা পেরুতে হবে।

বুধবার কেন্দ্রীয় ব্যাংকের ৩০ তলা ভবনের নিচে এই কর্মসূচিতে কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন পর্যায়ের শতাধিক কর্মকর্তা অংশ নেন। কর্মসূচি শেষে উপস্থিত সবাই দুই হাত প্রসারিত করে প্রতীকী আবু সাঈদ দেয়াল নির্মাণ করেন। দোয়া মোনাজাতের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

বাংলাদেশ ব্যাংকের পরিচালক মিজানুর রহমান আকন বলেন, শহীদ আবু সাঈদ গত বছরের এই দিনে জীবন দিয়ে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছেন। তিনি আমাদের শিখিয়ে গেছেন অন্যায়ের বিরুদ্ধে কীভাবে প্রতিবাদ করতে হয়। ভবিষ্যতেও যেকোনো অন্যায় দেখলে আবু সাঈদের মতো সবাই প্রতিবাদী হয়ে উঠবে।

বাংলাদেশ ব্যাংকের আরেক পরিচালক বায়েজিদ সরকার বলেন, দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি এনে দিয়েছে জুলাই অভ্যুত্থান। বর্তমান গভর্নরের নেতৃত্বে অর্থনীতি ব্যাংকিং খাত ঘুরে দাঁড়াচ্ছে। এখন আবার দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি পক্ষ। তাদের প্রতি আমাদের ঘৃণা।

বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক নজরুল ইসলাম বলেন, দেশের জন্য প্রতিবাদের এক অনুকরণীয় চরিত্র শহীদ আবু সাঈদ। গত ১৬ বছরে সবার চোখের সামনে ব্যাংক খাত ধ্বংস করা হয়েছে। বর্তমান সরকার অর্থনীতি পুনর্গঠনের চেষ্টা করছে। অর্থনীতির রক্তক্ষরণ বন্ধ হয়েছে।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আবু সাঈদ স্মরণে বাংলাদেশ ব্যাংকে কর্মসূচি

আপডেটের সময়: ১২:৩৫:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫