মতিঝিলে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

  • আপডেটের সময়: ০৭:৩৪:১৭ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫
  • / 234

মতিঝিলে শাহজালাল ইসলামি ব্যাংক ভবনের পাশে একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রেণে ফায়ার সার্ভিসের চার ইউনিট কাজ করছে।

শনিবার (১৭ মে) সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন।

তিনি জানান, সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে মতিঝিলে শাহজালাল ইসলামি ব্যাংক ভবনের পাশে একটি বাসা-বাড়িতে আগুনের সংবাদ পাওয়া যায়। ৬টা ২৫ মিনিটে প্রথম একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও তিনটি ইউনিট যোগ দেয়।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির সম্পর্কে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মতিঝিলে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

আপডেটের সময়: ০৭:৩৪:১৭ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫