মুন্সিগঞ্জ লঞ্চ টার্মিনালে তরুণীদের মারধরের ঘটনায় জড়িত যুবক গ্রেফতার
- আপডেটের সময়: ০৬:৪৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
- / 267
গত ০৯ মে ২০২৫ তারিখ সন্ধ্যা ১৯.৩০ ঘটিকায় মুন্সিগঞ্জ লঞ্চ টার্মিনালে “এম.ভি.ক্যাপ্টেন” নামক লঞ্চের যাত্রীদেরকে স্থানীয় কিছু তরুণ কর্তৃক মারধরের ঘটনা ঘটে।
এসময় দুই তরুণীকে পেটানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বহুল প্রচারিত হয়।
তাৎক্ষণিকভাবে ঘটনার সংবাদ পেয়ে মুন্সিগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং লঞ্চের যাত্রীদের নিরাপদে নিজ গন্তব্যে পৌঁছাতে সহযোগিতা করে।
এরই ধারাবাহিকতায় তরুণীদের পেটানো যুবককে মুন্সিগঞ্জ থানা কর্তৃক অদ্য ১০ মে ২০২৫ তারিখ মুন্সিগঞ্জ সদর থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত যুবক নেহাল আহমেদ জিহাদ (২৪), পিতা-মনির হোসেন, সাং-দক্ষিণ ইসলামপুর, থানা-মুন্সিগঞ্জ সদর, জেলা-মুন্সিগঞ্জ বলে জানা যায়।
উক্ত ঘটনায় অন্যান্য জড়িতদের গ্রেফতারসহ আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে মুন্সিগঞ্জের পুলিশ সুপার নিশ্চিত করেছেন।






















