হলিডে মার্কেটের নামে চাঁদাবাজির মহোৎসব বন্ধ করতে হবে: হকার্স শ্রমিক আন্দোলন
- আপডেটের সময়: ০২:২৭:২৫ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
- / 222
নিজস্ব প্রতিনিধিঃ
ইসলামী হকার্স শ্রমিক আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সম্মেলন ও ইফতার মাহফিলে নেতৃবৃন্দ বলেছেন, রাজধানীর বিভিন্ন জায়গায় সিটি কর্পোরেশনের অবৈধভাবে রাস্তার গাড়ি পার্কিংয়ের জায়গা বরাদ্দ নিয়ে হকার বসিয়ে চলছে চাঁদাবাজির মহোৎসব। চাঁদাবাজির মহোৎসব বন্ধ করতে হবে।
বায়তুল মোকাররম, লিং রোড, মতিঝিল আইডিয়ালের সামনে, মেরাদিয়ার হাট ফুটপাতের বিভিন্ন ব্যবসায়ী থেকে ৩০০ থেকে শুরু করে ৫০০ টাকা টাকা ৭০০ টাকা নিচ্ছে হকারদের কাছ থেকে, যেন দেখার কেউ নেই।
হকারদের কাছ থেকে চাঁদাবাজির অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে। যা গণঅভ্যুত্থান পরবর্তীতে কোনভাবেই মেনে নেয়া যায় না। ফ্যাসিবাদী কায়দায় নতুন ফ্যাসিবাদীদের চাঁদাবাজিতে ব্যবসায়ী, হকারসহ সাধারণ মানুষ অতিষ্ঠ।
বিকেলে রাজধানীর পুরানা পল্টনস্থ একটি হোটেলে ইসলামী হকার্স শ্রমিক আন্দোলন বাংলাদেশ আয়োজিত আয়োজিত কেন্দ্রীয় সম্মেলন ও ইফতার মাহফিলে নেতৃবৃন্দ এসব কথা বলেন।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক মাওলানা এবিএম জাকারিয়া।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ ইমাম হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে এবং সেক্রেটারি গোলাম সারওয়ারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সহ সভাপতি মুহাম্মদ হারুনুর রশিদ, এসিস্ট্যান্ট সেক্রেটারী শাহ মোঃ জামাল উদ্দিন, হকার্স সংগ্রাম পরিষদের সভাপতি মুহাম্মদ আবুল হোসেন, আজাহারুল ইসলাম, মুহা আব্দুল মান্নান, মুহা. ইসহাক মিয়া, জহিরুল ইসলাম।
সম্মেলন শেষে কেন্দ্রীয় ইসলামী হকার্স শ্রমিক আন্দোলন বাংলাদেশ-এর পূর্বের কমিটি বিলুপ্তি করে ২০২৫-২৬ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি। এতে সভাপতি নির্বাচিত হন মুহাম্মদ গোলাম সারোয়ার, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আজাহার, সেক্রেটারি আকতার হোসেন (সাংবাদিক) পরে তাদের শপথ বাক্য পাঠ করানো হয়।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা এবিএম জাকারিয়া বলেন, দেশের অবস্থা প্রকৃত অর্থে ভাল নয়। খুন-ধর্ষণ মারাত্মক আকার ধারণ করেছে। অপরদিকে সরকারি জায়গা ইযারা নিয়ে গাড়ি পার্কিংয়ের পরিবর্তে হকার বসিয়ে লক্ষ লক্ষ টাকা চাঁদাবাজি করছে ৫ আগস্টের পর আরেকটি মহল। হকারদের কাছ থেকে যেসব চাঁদা নেওয়া হচ্ছে অনতিবিলম্বে বন্ধ করতে বর্তমান সরকারের নিকট জোরালো দাবি জানান।





















