নবীনগরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড
- আপডেটের সময়: ০৭:০৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫
- / 291
শুভ চক্রবর্ত্তী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
নবীনগরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড
রবিবার (২ মার্চ) দুপুরে নবীনগর সদর বাজারের মুড়ির দোকান ও কাঁচা বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু মুসার নেতৃত্বে একদল আইনশৃঙ্খলা বাহিনী অভিযান পরিচালনা করেন। অতিরিক্ত দামে মুড়ি, লেবু, শসা বিক্রয় করার প্রমান পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৭ জন মুড়ি ও কাঁচামাল ব্যবসায়ীকে মোট বিশ হাজার একশত (২১০০০) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) মো. আবু মুসা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ট্যাগ :



























