নওগাঁর রাণীনগরে ডেভিল হান্টে ইউনিয়ন যুবলীগের দুই নেতা গ্রেফতার

  • আপডেটের সময়: ০৩:৪২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫
  • / 411

মোঃ আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে অপারেশন ডেভিল হান্টে ইউনিয়ন যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে উপজেলার পৃথক পৃথক এলাকা থেকে থানা পুলিশ তাদের গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার দিঘীরপাড় গ্রামের মৃত সখিন উদ্দিনের ছেলে বাহার উদ্দিন (৩৮) ও দামুয়া মৃধাপাড়া গ্রামের মৃত নবাব আলীর ছেলে বাবুল হোসেন (৪০)। তাদের দু’জনের মধ্যে বাহার একডালা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ও বাবুল একডালা ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সভাপতি।

বিষয়টি নিশ্চিত করেছেন রাণীনগর থানার ওসির দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোসলেম উদ্দিন বসুনিয়া। তিনি জানান, সোমবার রাতে থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। অভিযানে ডেভিল হান্টে- যুবলীগের দুই নেতা বাহার ও বাবুলকে গ্রেফতার করে পুলিশ। তারা দু’জন উপজেলা বিএনপির পার্টি অফিসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলার তদন্তপ্রাপ্ত আসামি। মঙ্গলবার তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নওগাঁর রাণীনগরে ডেভিল হান্টে ইউনিয়ন যুবলীগের দুই নেতা গ্রেফতার

আপডেটের সময়: ০৩:৪২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫