একুশে ফেব্রুয়ারি চলবে মেট্রোরেল

  • আপডেটের সময়: ০৮:৩৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫
  • / 178

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) স্থায়ী কর্মকর্তা-কর্মচারীরা স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা চূড়ান্ত করার দাবিতে কর্মবিরতির যে হুঁশিয়ারি দিয়েছিলেন, তা থেকে সরে এসেছেন। ফলে আগামীকাল (২১ ফেব্রুয়ারি) একুশে ফেব্রুয়ারি উপলক্ষে মেট্রোরেল চলাচলে বিঘ্ন ঘটবে না।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ডিএমটিসিএলের একাধিক স্থায়ী কর্মী বিষয়টি নিশ্চিত করেছেন।

তারা জানান, ডিএমটিসিএলের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং সাবেক এমডি আজ মন্ত্রণালয়ে গিয়ে সিনিয়র সচিব ও উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর তারা আন্দোলনরত স্থায়ী কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বৈঠক করেন এবং কিছু সময় চেয়েছেন।

আলোচনার পর কর্মচারীরা ৩০ দিনের সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তারা আশা প্রকাশ করেছেন, এই সময়ের মধ্যে সরকারি নির্দেশনার যথাযথ প্রতিফলন ঘটিয়ে জনবান্ধব সার্ভিস রুলস প্রণয়ন করা হবে।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

একুশে ফেব্রুয়ারি চলবে মেট্রোরেল

আপডেটের সময়: ০৮:৩৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫