ঘন কুয়াশায় এক্সপ্রেসওয়েতে ৫ গাড়ির সংঘর্ষ

  • আপডেটের সময়: ১২:১৮:৫২ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
  • / 197

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কামারখোলা এলাকায় ৫টি গাড়ির সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন।
ঢাকামুখী লেনে সোমবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে ঘন কুয়াশার কারণে একটি গাড়ি আরেকটি গাড়ির পেছনে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

শ্রীনগর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মো. দেওয়ান আজাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঘন কুয়াশার কারণে এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার কামারখোলা এলাকার ঢাকামুখী লেনে একটি গাড়ি অপর গাড়ির পেছন হতে ধাক্কা দিলে মোট ৫টি গাড়ির দুর্ঘটনা কবলিত হয়। এ সময় ২০ জন আহত হয়েছে।

অহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত গাড়ির মধ্যে বাস ও ট্রাক রয়েছে। ফায়ার সার্ভিসের লোক ওখানে কাজ করছে বলেও জানান তিনি।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঘন কুয়াশায় এক্সপ্রেসওয়েতে ৫ গাড়ির সংঘর্ষ

আপডেটের সময়: ১২:১৮:৫২ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫