সিলেটে বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেটের সময়: ০১:৩৭:১৪ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
  • / 244

নিজস্ব প্রতিনিধি:

বাংলাদেশ কৃষি ব্যাংক সিলেট বিভাগে ২০২৪-২০২৫ অর্থবছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে করণীয় সম্পর্কিত পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৩ ফেব্রুয়ারি গ্র্যান্ড বাফেট, জিন্দাবাজার, সিলেট অডিটরিয়ামে এ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্যাংকের সম্মানিত উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আঃ রহিম।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিকল্পনা ও পরিচালন মহাবিভাগের মহাব্যবস্থাপক আবু সাঈদ মোঃ রওশানুল হক, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও পরিপালন মহাবিভাগের মহাব্যবস্থাপক মোঃ নাজমুল হোসেন, ঋণ আদায় মহাবিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহ উদ্দিন রাজীব, সিলেট বিভাগের বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা মুহাম্মদ মাজহারুল ইসলাম।

সিলেট বিভাগের মহাব্যবস্থাপক (দায়িত্বে) মোঃ খোরশেদ আলম এর সভাপতিত্বে পরিচালিত সভায় অংশগ্রহণ করেন সিলেট বিভাগীয় কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপকবৃন্দ, বিভাগের মুখ্য আঞ্চলিক ও আঞ্চলিক ব্যবস্থাপকবৃন্দ,আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তাবৃন্দ এবং শাখা ব্যবস্থাপকবৃন্দ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সিলেটে বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

আপডেটের সময়: ০১:৩৭:১৪ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫