হজ ডিপোজিট স্কিম চালু করলো ব্যাংক এশিয়া

  • আপডেটের সময়: ০৩:২১:৪১ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫
  • / 273

ব্যাংক এশিয়া

নিজস্ব প্রতিনিধি:

স্বল্প বা সীমিত আয়ের মানুষের পক্ষে হজের জন্য বড় অঙ্কের অর্থের ব্যবস্থা করা খুবই কঠিন। তাঁদের জন্য হজের নিয়ত পূরণে ব্যাংক এশিয়া চালু করেছে হজ ডিপোজিট স্কিম। এটি মূলত একটি ইসলামী সঞ্চয় ও বিনিয়োগ পদ্ধতি। এই স্কিমে আমানতকারী এক থেকে ১০ বছরের মেয়াদে হিসাব খুলতে পারবেন।

মেয়াদ শেষে হজ করার জন্য প্রয়োজনীয় অর্থের পরিমাণ বিবেচনা করে জমার কিস্তির পরিমাণ নির্ধারণ করা যাবে। মুনাফা প্রদান করা হবে উচ্চ ওয়েটেজের ভিত্তিতে। মেয়াদ শেষে হজের জন্য মুনাফাসহ মোট টাকা একসঙ্গে ওঠানো যাবে। যেকোনো প্রাপ্তবয়স্ক বাংলাদেশি নাগরিক এই হিসাব খুলতে পারেন।

এক নামে খোলা যাবে একটি হিসাব।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

হজ ডিপোজিট স্কিম চালু করলো ব্যাংক এশিয়া

আপডেটের সময়: ০৩:২১:৪১ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫