অসহায় শীতার্তদের মাঝে রূপালী ব্যাংকের কম্বল বিতরণ
- আপডেটের সময়: ০১:৪৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
- / 265
নিজস্ব প্রতিবেদক:
রূপালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে অসহায় ও দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৩১ জানুয়ারি) নারায়ণগঞ্জ রূপগঞ্জের ভুলতায় মাসুমাবাদ খেলার মাঠে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
কম্বল বিতরণ করেন রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, ব্যবস্থাপনা পরিচালকের মাতা কাজী মাহফুজা আক্তার।
অনুষ্ঠানে রূপালী ব্যাংকের কর্মকর্তাগণ এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ট্যাগ :
রূপালী ব্যাংক





















