সাংবাদিক হাবিবুর রহমানের ওপর দুর্বৃত্তদের হামলা

  • আপডেটের সময়: ০৪:১৪:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫
  • / 313

সাংবাদিক হাবিবুর রহমানের ওপর দুর্বৃত্তদের হামলা

নিজস্ব প্রতিবেদক:

সারাবাংলা ডট নেটের সিনিয়র ফটো করেসপন্ডেন্ট এবং ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের সদস্য হাবিবুর রহমানের ওপর হামলা করেছেন দুর্বৃত্তরা।

শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে রাজধানীর গোপীবাগের অভয়দাস লেনে তিনি হামলার শিকার হয়েছেন।

বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

এ হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরাম।

অবিলম্বে হামলাকারীকে চিহ্নিত করে বিচারের আওতায় আনার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরাম। এক‌ই সঙ্গ হামলাকারী দুর্বৃত্তদের গ্রেফতারের দাবি জানান ফোরামের নেতৃবৃন্দ।

হাবিবুর রহমান জানান, আজ দুপুরে মোটরসাইকেলে করে বাসায় যাচ্ছিলেন তিনি। এ সময় কয়েকজন মোটরসাইকেল থামিয়ে কিছু বুঝার আগেই তার মাথায় আঘাত শুরু করেন দুর্বৃত্তরা।

তিনি আরও জানান, ওই এলাকার আশেপাশে সিসিটিভি ক্যামেরা রয়েছে। যেখানে প্রয়োজনীয় ফুটেজ পাওয়া যাবে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সাংবাদিক হাবিবুর রহমানের ওপর দুর্বৃত্তদের হামলা

আপডেটের সময়: ০৪:১৪:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫