নবীনগরে সিসি ক্যামেরা ভেঙে মন্দিরে চুরি

  • আপডেটের সময়: ০১:১৫:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
  • / 202

শুভ চক্রবর্ত্তী, নবীনগর প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর সদরের পঞ্চবটি শ্রী শ্রী লোকনাথ মন্দিরে গভীর রাতে চুরির ঘটনা ঘটেছে। স্বর্নের অলংকারসহ দান বাক্সের লক্ষাধিক টাকা নিয়ে যায় চোর। এ ঘটনায় একজনকে আটক করেছে নবীনগর থানা পুলিশ।

সরেজমিনে গিয়ে জানা যায়, বুধবার (১৫ জানুয়ারি) সকালে স্থানীয়রা মন্দিরে গিয়ে দেখতে পায়, মন্দিরের গর্ভগৃহের গেইটের তালা ও একটি দানবাক্স ভাঙা এবং শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর প্রতিমার মাথায় থাকা স্বর্ণের চাঁদ ও স্বর্ণের তুলসী পাতা নেই। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ৩টা থেকে ৪টায় সময় মন্দিরের পেছন দিক থেকে এসে দুইজন যুবক বাঁশের মাথায় লোহার তার লাগিয়ে গর্ভগৃহের গেটে থাকা সিসি ক্যামেরা ভাঙার পর গর্ভগৃহের গেইট ভেঙে চুরি করে। একটি দানবাক্স ভেঙে টাকা নিয়ে যায় এবং অপর দানবাক্সটি ভাঙতে না পেরে কাঁধে করে নিয়ে যায়।

মন্দিরের পুরোহিত সুরঞ্জিত চক্রবর্তী বলেন, বুধবার (১৫ জানুয়ারি) সকালে মন্দিরে গিয়ে দেখি শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর প্রতিমা থেকে স্বর্ণের ৪টি চাঁদ ও স্বর্ণের ৩টা তুলসী পাতা নিয়ে যায়। মন্দিরের দুটি দানবাক্সের মধ্যে একটি ভেঙে টাকা নিয়ে যায় এবং অপর দানবাক্সটি নিয়ে যায়।

মন্দিরের সভাপতি সমর বনিক জানান, চোরের দল দুটি দানবাক্সে কয়েক মাসের জমানো টাকা ও মন্দিরে থাকা বিভিন্ন স্বর্ণালংকার নিয়ে যায়। চুরির ঘটনাটি নবীনগর থানায় জানানোর পর ওসিসহ প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা মন্দির পরিদর্শন করেছেন।

নবীনগর থানার ওসি আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চুরির ঘটনার আলামত সংগ্রহ করেছি। ঘটনার সঙ্গে জড়িত একজনকে আটক করা হয়েছে। অপরজনকে গ্রেফতারের অভিযান চলছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নবীনগরে সিসি ক্যামেরা ভেঙে মন্দিরে চুরি

আপডেটের সময়: ০১:১৫:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫