কর্মসংস্থান ব্যাংকের পরিচালনা বোর্ডের ৩৪৯তম সভা অনুষ্ঠিত
- আপডেটের সময়: ০৬:৪৮:৪১ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
- / 262
নিজস্ব প্রতিনিধি:
কর্মসংস্থান ব্যাংকের পরিচালনা বোর্ডের ৩৪৯তম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) ব্যাংকের বোর্ড সভাকক্ষে পরিচালনা বোর্ডের এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ড. এ এফ এম মতিউর রহমান।
পরিচালনা বোর্ড সভায় সম্মানিত পরিচালকবৃন্দ যথাক্রমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব অরিজিৎ চৌধুরী, এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (ভারপ্রাপ্ত) যুগ্ন সচিব মো: আনোয়ার হোসেন, পরিকল্পনা মন্ত্রণালয়, পরিকল্পনা অনুবিভাগের অতিরিক্ত সচিব আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো: হানিফ মিয়া এবং ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন, ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মেহের সুলতানা, মহাব্যবস্থাপক মাহমুদা ইয়াসমীন ও মহাব্যবস্থাপক মো: শফিকুল ইসলাম মিঞা, মহাব্যবস্থাপক মো: আমিরুল ইসলাম।
বোর্ড সচিব মো: ইকবাল হোসেন সভা সঞ্চালনা করেন।




















