কর্মসংস্থান ব্যাংকের পরিচালনা বোর্ডের ৩৪৮তম সভা অনুষ্ঠিত
- আপডেটের সময়: ০৬:১৯:৫২ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪
- / 306
নিজস্ব প্রতিনিধি:
কর্মসংস্থান ব্যাংকের পরিচালনা বোর্ডের ৩৪৮তম সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ ডিসেম্বর) ব্যাংকের বোর্ড সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ড. এ এফ এম মতিউর রহমান।
পরিচালনা বোর্ড সভায় অন্যতম পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী ছাড়াও সম্মানিত পরিচালকবৃন্দ যথাক্রমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব অরিজিৎ চৌধুরী, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) ড. গাজী মো: সাইফুজ্জামান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা অনুবিভাগ, পরিকল্পনা বিভাগ-এর অতিরিক্ত সচিব আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান, এনজিও বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত মহাপরিচালক ও যুগ্ম সচিব মোঃ আনোয়ার হোসেন, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো: হানিফ মিয়া উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন, কর্মসংস্থান ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মেহের সুলতানা, মহাব্যবস্থাপক মাহমুদা ইয়াসমীন ও মহাব্যবস্থাপক মো: শফিকুল ইসলাম মিঞা।
সভায় বোর্ড সচিব (এজিএম) মো: ইকবাল হোসেন সভা সঞ্চালনা করেন।




















