শীতে কাঁপছে চুয়াডাঙ্গা, তাপমাত্রা ১০.২

  • আপডেটের সময়: ১০:১৪:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
  • / 181

চুয়াডাঙ্গায় আজ বৃহস্পতিবার ভোররাত থেকেই ঘন কুয়াশা। এর সঙ্গে তীব্র শীতও। সার্বিক পরিস্থিতিতে জনজীবনে বেড়েছে ভোগান্তি।

আজ সকাল ৬টায় চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করে ১০.২ ডিগ্রি সেলসিয়াস। যা এই মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা। এর আগে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১২.২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার এই বৈরী অবস্থার ভেতরে প্রয়োজনীয় কাজের জন্য ঘরের বাইরে আসতে হচ্ছে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষকে। হাটবাজারের শ্রমিক ও কৃষি শ্রমিকদের বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে শীতজনিত রোগের প্রকোপও বেড়েছে। বর্হিবিভাগে রোগীর চাপ বেশি। বেশিরভাগই ঠান্ডা-সর্দি-জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে আসছে।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

শীতে কাঁপছে চুয়াডাঙ্গা, তাপমাত্রা ১০.২

আপডেটের সময়: ১০:১৪:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪