নবীনগর উপজেলা প্রেসক্লাবের পালাবদল সভাপতি হেবজুল, সম্পাদক জহিরুল

  • আপডেটের সময়: ০৫:৩৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪
  • / 162

নবীনগর প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রেসক্লাবের ষষ্ঠ দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন হেবজুল বাহার এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জহিরুল ইসলাম।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি সঞ্জয় সাহা, সাধারণ সম্পাদক রেজাউল করিম বাবুল এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. কাওসার আলম ভূঁইয়া।

মোট ২১ জন ভোটারের মধ্যে ১৭ জন ভোট প্রদান করেন। সভাপতি পদে ৯টি ভোট পেয়ে নির্বাচিত হন হেবজুল বাহার (বিবিসি টুয়েন্টিফোর নিউজ ডটকম ও দৈনিক মাতৃজগত) । তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী একেএম হাবিবুর রহমান হেলাল (দ্যা সাউথ এশিয়ান টাইমস) পেয়েছেন ৮টি ভোট। অপরদিকে সর্বোচ্চ ১৫টি ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন জহিরুল ইসলাম (দৈনিক আলোকিত সকাল ও রাজধানী টিভি) তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনোয়ার হোসেন (দ্যা বাংলাদেশ টুডে) পান ০২টি ভোট। অপরদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন মনির হোসেন (দৈনিক খরবপত্র)। আগামী এক সপ্তাহের মধ্যে পুর্নাঙ্গ কমিটি গঠন করা হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নবীনগর উপজেলা প্রেসক্লাবের পালাবদল সভাপতি হেবজুল, সম্পাদক জহিরুল

আপডেটের সময়: ০৫:৩৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪